জাতীয়
ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আর নেই
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

- ১৪ জুলাই ২০২০ ইং
শোকবার্তা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ক্যান্টনমেন্ট থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সদস্য মোঃ জাহিদুল ইসলাম অাজ ১৪ জুলাই ২০২০ ইং তারিখ ভোর ০৪:৩০ মিঃ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ভাটারা কুড়িল এলাকার স্থানীয় বাসিম্দা ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।





