চান্দিনা

চান্দিনায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫

চান্দিনায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫

।। মো. আবদুল বাতেন।।

চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, যৌতুক মামলার আসামী সহ ৫ জনকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চান্দিনা থানার এসআই মো. নোমান হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর দক্ষিণ সরকার বাড়ি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ অহেদ প্রকাশ ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনের মামলায় বিচার শেষে ১০ বছরের সাজার রায় দেয় আদালত।

এদিকে, চান্দিনা থানার এসআই মো. হারুন মিয়ার নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের মামলার পলাতক আসামী আবদুল মতিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মেহার গ্রামের মরহুম কালা মিয়ার ছেলে।

এছাড়া এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা বাস স্টেশন থেকে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ হোসেন কে আটক করে। সে পাশর্^বর্তী বুড়িচং উপজেলার কোদালিয়া মুড়াবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

অপরদিকে, এসআই মঞ্জুর হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বিচুন্দাইর এলাকা থেকে এন এ্যাক্ট আইনের মামলায় পলাতক আসামী মো. জামাল হোসেন কে গ্রেফতার করে। সে বিচুন্দাইর গ্রামের হাজী আব্দুল কবির এর ছেলে।

এছাড়া এএসআই ইকবাল হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামের আব্দুল জলিলকে গ্রেফতার করে। সে বানিয়াচং গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পৃথক অভিযানে অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker