জেলার খবর

চট্রগ্রামে ১ লক্ষ ৪৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্রগ্রামে ১ লক্ষ ৪৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

জাহেদ হাসান:

সিএমপির চান্দগাঁও থানা অভিযান চালিয়ে ১ লক্ষ ৪৮ হাজার  পিস ইয়াবা সহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

 

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক,বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার এর নেতৃত্বে চান্দগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পুরাতন কালুরঘাট বিআরটিসি সার উঠানোর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।এসময় তার কাছ থেকে ১লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker