আন্তর্জাতিক
নেপালের সেনাবাহিনীতে জেনারেলের পদ মর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান।

নেপালের সেনাবাহিনীতে জেনারেলের পদ মর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান।
সম্প্রতী নেপাল এবং ভারতের সামরিক সম্পর্ক নতুন দিকে মোড় নিয়েছে। ইন্ডিয়ান আর্মির প্রধান জেনারেল এমএম নার্বানে’কে নেপালিজ আর্মির একজন জেনারেলের পদমর্যাদা দেওয়া হয়েছে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ইন্ডিয়ান আর্মির প্রধানকে অনারারী জেনারেলে রেংক ব্যাজ তুলে দেন।
ইন্ডিয়ান আর্মির চীফ তিন দিনের এক গুরুত্বপূর্ণ অফিসিয়াল সফরে নেপাল ভ্রমণে রয়েছেন। আজ নেপালি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে সেদেশের প্রধানমন্ত্রী জানান “ভারত এবং নেপালের মাঝে যেসব ভুল বুঝাবুঝি রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান যোগ্য”। চলতি বছরে ভারত এবং নেপালের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে দুদেশের সামরিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও হঠাৎ কোন এক অজানা কারণে তা পূর্বের তুলনায় এখন আরো বেশী মজবুত। যার প্রমাণ নেপালি আর্মিতে ভারতীয় সেনাপ্রধানকে অনারারী জেনারেল এর রেংক ব্যাজ প্রদান। তবে এ নিয়ে নেপালি জনগণ মোটেও খুশি না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিপক্ষে বিরুপ মন্তব্য প্রকাশ করে যাচ্ছেন।





