চান্দিনা

চান্দিনা মহিচাইল ইউনিয়নের ৬ নং ওয়াডের জামিরাপাড়ায় নৌকার প্রচারণায় উঠান বৈঠক

 

চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামিরাপাড়ায় শুক্রবার(৩০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রচারণার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদে এর সভাপতিত্বে ও মহিচাইল আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইসমাঈল সবুজ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলী, এফবিসিসিআই সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন,মাধাইয়া ইউপি চেয়ারম্যান অহিদ উল্লাহ, বাড়েরা ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকরই ইউপি চেয়ারম্যান শিপন,উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ মহিউদ্দিন খান,সাধারণ সম্পাদক আশেকুল ইসলাম আশিক,স্থানীয়ভাবে ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন অভি, উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক মো. হালিম মেম্বার, সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।

উপস্থিত বক্তারা বৈঠকে শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ড তুলে বলেন, আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়ে তুলুন, সকল ভেদাভেদ ভুলে এ আসনে কিভাবে নৌকার বিজয় আসবে সেভাবে কাজ করতে হবে। পাড়া-মহল্লায় নৌকার জন্য ভোট চাইতে হবে। সাধারণ ভোটাররা একজন সৎ যোগ্য এবং নেতৃত্ব গুণাবলী প্রতিনিধি চায়। জাতির জনকের একটি সোনার বাংলা উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী চান্দিনায় এ আসনে আগামী সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও তৃণমূলের কাঙ্খিত ব্যক্তি অধ্যাপক আলী আশরাফ কে মনোনয়ন দেয়ায় তৃণমূল আওয়ামী লীগ তাঁর জন্যই কাজ করবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker