চান্দিনা
চান্দিনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ জনকে ত্রাণ দিলেন পৌর মেয়র

চান্দিনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ জনকে ত্রাণ দিলেন পৌর মেয়র
মো. আবদুল বাতেন,কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ জন ব্যবসায়ীকে ত্রাণ দিলেন চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে চান্দিনা পৌরসভা কার্যালয়ে ওই ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার প্রথম প্রহরে (০২:০০মিনিটে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশনের ফল মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩টি কনফেকশনারি দোকান, ১টি খাবার হোটেল, ১৮টি ফল দোকান ভষ্মিভূত হয়। এতে ব্যবসায়ীদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থরা সরকারিভাবে ক্ষতিপূরণ পাবেন। ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় এখন তারা সম্পূর্ণভাবে বেকার হয়ে পড়েছেন। তাই তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।





