চান্দিনা

চান্দিনার বাড়েরায় তাঁতীলীগের কমিটি গঠন

চান্দিনার বাড়েরায় তাঁতীলীগের কমিটি গঠন

কুমিল্লার চান্দিনার বাড়েরা ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকালে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ওই কমিটি ঘোষণা করা হয়।

এতে মো.ইয়াসিন মিয়া কে সভাপতি ও মো.জাহাঙ্গীর আলম কে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন -উপজেলা তাঁতীলীগ আহবায়ক আবদুল হালিম মেম্বার ও সদস্য সচিব মো.মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, সহ-সভাপতি মো. মোবারক হোসেন ভূইয়া মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল হায়দার ভূইয়া, ,দপ্তর সম্পাদক আবদুল খলিল, আলী আহমেদ, সুলতান আহমেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো.ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জয় চন্দ্র প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker