জাতীয়

‘বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালির হৃদয়ের মনিকোঠায় থাকবেন শেখ হাসিনা’

আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি।

‘বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালির হৃদয়ের মনিকোঠায় থাকবেন শেখ হাসিনা’অধ্যাপক আলী আশরাফ এমপি।

 

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গোপসাগরের কোলে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলীর পলি বিধৌত বদ্বীপ বাংলা থাকবে, ততদিন শেখ হাসিনা থাকবেন বাঙালির হৃদয়ের মনিকোঠায় এমন মনত্ব্য করেন চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর সাবেক ডেপুটি স্পিকার জাতীয় নেতা জনাব আলহাজ্ব  অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়।

 

অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। বাঙালির জাতীয় জীবনের এক স্মরণীয় দিন। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙ্গালির আস্থার সোনালী দিগন্ত, প্রেরণার দীপ্যমান শিখা, স্বপ্নময় অর্জনের কান্ডারি শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে সবচেয়ে সফল ডিপ্লোম্যাটিক এর নাম শেখ হাসিনা। গত ৪৫ বছরে সফল রাজনীতিবীদের নাম শেখ হাসিনা।উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দীর্ঘদিনের অমিমাংসিত সমস্যার সমাধান হয়েছে। শান্তিপূর্ণ সমাধান হয়েছে সীমান্ত সমস্যার, বিনিময় হয়েছে যুগ যুগ ধরে ঝুলে থাকা ছিটমহল। শেখ আছেন বলেই বাংলাদেশের সমান সুনীল সমুদ্রসীমা জয় হয়েছে। দ্বার খুলেছেন সম্ভাবনাময় ব্লু ইকোনমিক। শেখ হাসিনা এক আজন্ম উন্নয়ন যোদ্ধার অপর নাম, স্বপ্নবান নেতৃত্ব।তিনি আরো বলেন, শেখ হাসিনা বাঙ্গালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। হতাশ ও অসহায় প্রাণে তিনি সঞ্চার করেন জীবনের জয়গান, বপন করেন স্বপ্নের বীজ। শেখ হাসিনা আজ বিশ্বসভায় আছেন নূতন উচ্চতায়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker