জেলার খবর

নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ধর্ষকদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি

নগরীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ধর্ষকদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি

 

এম.সি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণে জড়িত ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে সিলেটের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর।

এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের কর্মীদের দ্বারা গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জরিতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ২৭ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় মিছিল পুর্ববর্তী সমাবেশে বক্তারা উপরুক্ত হুশিয়ারী উচ্ছারণ করেন। এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ মাহি, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ, এমসি কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ নুরুদ্দিন প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker