অপরাধ

বার্মিজ_সামরিক_ড্রোন_দখলে_নিচ্ছে_বিদ্রোহীরা

#বার্মিজ_সামরিক_ড্রোন_দখলে_নিচ্ছে_বিদ্রোহীরা

সিতওয়ে,রাখাইন সহ বিভিন্ন এলাকায় বার্মিজ মিলিটারির ড্রোন দ্বারা নজরদারী,হামলা এবং ট্যাকটিকাল ইনফর্মেশন সংগ্রহের প্রবণতা বেড়েছে।

বর্তমান সময়ে বার্মিজ আর্মি মাল্টি রোল ড্রোন প্লাটফর্ম অপারেট করছে মুলত সার্ভেলেন্স এবং এট্যাকিং রোলের জন্য।

তবে এ ক্ষেত্রে সবচাইতে বড় সমস্যা হলো বিদ্রোহী গোষ্ঠী প্রায়শই এসব ড্রোন জ্যামিং করে উলটো বার্মিজ মিলিটারির উপরই নজরদারী করতে ব্যবহৃত করে যাচ্ছে।

এর আগে এমন ১ টি ড্রোন জব্দ করে আরাকান আর্মি এবং তা আবার বার্মিজ সেনাবাহিনীর উপর নজরদারী এবং মিসাইল নিক্ষেপের কাজেও ব্যবহারের চেষ্টা করা হয়।

মাল্টিরোল এসব প্লাটফর্ম বার্মিজ মিলিটারি ঠিক কত সংখ্যায় ব্যবহার করে এবং কয়টি ভুপাতিত কিংবা বিদ্রোহী গোষ্ঠীর হাতে জব্দ রয়েছে তা নিয়ে এখনো কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।তবে বার্মিজ মিলিটারি এসব ড্রোন এবং জব্দকৃত যুদ্ধ সরঞ্জাম ফের‍ত দিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আহবান জানিয়ে আসছে।

এদিকে বার্মিজ মিলিটারির সেনাদের দলত্যাগী হওয়ার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে।ভাতা-মজুরীর অনাধিক্য,পর্যাপ্ত রেশনিং এর অভাব,বিদ্রোহী কর্তৃক আটককৃত সেনাদের মুক্ত না করা সহ নানা কারনে এখন পর্যন্ত বেশ কিছু সেনা সদস্য আত্নহত্যা এবং অনেকেই আরাকান আর্মি সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীতে পালিয়ে যোগ দিয়েছেন।

A Burmese Military drone flew in the sky over Sittwe,the capital of Rakhine during 15:30. A road inside Military area near Kantogy lake was used as the air strip.its assmued that many burmese surveillance drone are now in the hand of active rebels that are repurposed to be used against burmese army.

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker