জাতীয়

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে আলিফ পরিবহনের বাসচাপায় কাফরুল থানার এএসআই জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায়, আগারগাঁও ৯ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান। তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌড় দেন। এই সময় দ্রুতগতির আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। জাহাঙ্গীর এক বছরের বেশি সময় কাফরুল থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker