জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে মূল্যায়িত হতে যাচ্ছেন বঞ্চিতরা

স্থানীয় সরকার নির্বাচনে মূল্যায়িত হতে যাচ্ছেন বঞ্চিতরা

স্থানীয় নির্বাচনে বঞ্চিতদের মূল্যায়ন ও সুবিধাবাদীদের বাদ দিচ্ছে আওয়ামী লীগ,তৃণমূল তালিকা থেকেই প্রার্থী বাছাই।স্থানীয় সরকার নির্বাচনে তালিকা করে বঞ্চিতদের মূল্যায়ন ও সুবিধাবাদীদের বাদ দেয়ার পরিকল্পনা করতে আওয়ামী লীগের হাইকমান্ড। তৃণমুল থেকে প্রার্থী নির্বাচন করে পাঠানো নামের মধ্য থেকেই চুড়ান্ত প্রার্থী বাছাই করবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে পালা করে মনোনয়ন ফরমও বিক্রি করেছে ক্ষমতাসীন দল। দলের প্রতি ত্যাগ ছাড়াও প্রার্থী বাছাইয়ে করোনায় ত্রাণ বা অনিয়মের বিষয়টিও এবার মাথায় রাখা হচ্ছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতীয় সংসদের শূন্য আসনের উপ নির্বা্নের মনোনয়নের ব্যাপারে পরিবারের অবদানের চেয়ে দলের নেতাকর্মীদের অবদান প্রাধান্য দেয়া হবে। আগামী নির্বাচনগুলোতেও বার্তা দেয়া হয়েছে যারা দলের জন্য দীর্ঘদিন ত্যাগ-তিতিক্ষা করেছেন তাদেরকেই মনোনয়ন দেয়া হবে।যেহেতু নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহন করছে সেহেতু নির্বাচন সকল প্রার্থীর জন্য উন্মুক্ত করা হচ্ছে না এবার। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমরা আশা করছি দলীয় প্রতিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের গঠনতন্ত্রে সিদ্ধান্ত আছে ইউনিয়ন আওয়ামী লীগ মিটিং করে তাদের প্রার্থী নির্ধারণ করবে। সেই প্রার্থীদের উপজেলা কমিটির মাধ্যমে জেলা এবং কেন্দ্রিয় কমিটিতে জমা দিবে।আওয়ামী লী্গের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না এটাই তাদের বড় ব্যর্থতা। তারা ঢাক-ঢোল পিটিয়ে নির্বাচনে অংশগ্রহন করে কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসে তাদের প্রার্থীকে আর মাঠে পাওয়া যায় না।গেলো উপজেলা নির্বাচনে তৃণমূলের তালিকা ধরে মনোনয়ন বিতরণ শুরু করেছিল। কিন্তু এতে তৃণমূলের কোন্দল প্রকাশ্য হওয়ায় সে সিদ্বান্ত থেকে সরে সবার জন্য ফরম সংগ্রহ উন্মুক্ত করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker