জাতীয়

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৭ অঞ্চলে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৭ অঞ্চলে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি

চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের ৭ অঞ্চলের নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত এবং বাকি অঞ্চলগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া  সারাদেশেই আজ ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker