জেলার খবর
রামগঞ্জে বখাটে চাচার হাতধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী মুন্নী।

রামগঞ্জে বখাটে চাচার হাতধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী মুন্নী।
সামছু মিজি:লক্ষীপুর (রামগঞ্জ)সংবাদ দাতা।
লক্ষীপুরের রামগঞ্জে রাজমেস্তুরী বখাটে চাচা আজাদ হোসেনের হাতধরে ৪বছরের শিশু সন্তান আলিফা আক্তারকে সঙ্গে নিয়ে পালিয়েছে ফাতেমা আক্তার (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে ১০আগষ্ট (রবিবার) গভীররাতে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে। সৃষ্ট ঘটনায় ফাতেমা আক্তারে মা সানু আক্তার ১১আগষ্ট (সোমবার) রামগঞ্জ থানায় রাজমেস্তুরী চাচা আজাদ হোসেনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আঃ রশিদের মেয়ে ফাতেমা আক্তার মুন্নীর সাথে চাটখিল উপজেলার পরকোটের আলা উদ্দিনের সাথে পারিবারিকভাবে ২০১৫ইং সনে বিয়ে হয়। এর পর মুন্নীর সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরই ফাকে প্রবাসীর স্ত্রী মুন্নী তার বাড়ির আজাদ হোসেন নামে এক বখাটে চাচার সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রবিবার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে সাথে নিয়ে বখাটে চাচা আজাদ হোসেনের সাথে পালিয়ে যায়। সৃষ্ট ঘটনায় উপজেলাব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রামগঞ্জ থানার এএসআই মোঃ মামুন জানান, অভিযোগের আলোকে পুলিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।





