চান্দিনা

চান্দিনার এতবারপুরে গরীব ও অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ

চান্দিনার এতবারপুরে গরীব ও অসহায় মানুষদের মাঝে মাংস বিতরণ

 

।। মো. আবদুল বাতেন।।

 

কুমিল্লা জেলার চান্দিনার এতবারপুরে গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ উল আজহা উপলক্ষে মাংস বিতরণ করা হয়।

 

রবিবার (২ আগস্ট) উপজেলার এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অর্গানাইজেশন অব প্রেক্টিশিং উইজডম এন্ড রেনোভেশন এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন ভুইয়া’র সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠান হয়।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহছিনা আক্তার।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কোষাধ্যক্ষ মোস্তফা মাহমুদ ফয়সাল, সংগঠনের শিক্ষক তাসলিমা, স্বেচ্ছাসেবক আল আমিন, ফাহমিদা, ফয়সাল, নাদিম, মাসেল প্রমুখ। এসময় ৩৫ জন গরীব ও অসহায়ের মাঝে মাংস বিতরণ করা হয়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker