চান্দিনাজাতীয়

সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল সরকার

সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল সরকার

 

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার।এতে বলা হয়, সব ধরনের অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতাগণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া সকল হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, শপিংমল, বিপণীবিতান, দোকান, হাট-বাজার, গণপরিবহন, গার্মেন্টস, হকার, রিকশা, ভ্যান, পথচারী, হোটেল, রেস্টুরেন্টে আগতদেরও আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

 

সুতরাং চান্দিনার সকল  জনসাধারণের প্রতি বিনীত অনুরোধ, ‘বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান করুন’। অন্যথায় আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker