অপরাধ
নারায়ণগঞ্জে স্বর্ণের ওজনে প্রতারনা, ২২ ক্যারেটের স্থলে ১৯.১ ক্যারেট ! ১ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে স্বর্ণের ওজনে প্রতারনা, ২২ ক্যারেটের স্থলে ১৯.১ ক্যারেট ! ১ লক্ষ টাকা জরিমানা আদায়।
স্বর্ণের ওজনে প্রতারনা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কর্তৃক নিউ আল তারিক জুয়েলারসকে ১,০০,০০০/-টাকা। জরিমানা আরোপ ও আদায়।
১৬ জুলাই ২০২০ খ্রিঃ তারিখে অভিযোগকারী জনাব আলি আজম রোকন এর অভিযোগের ভিত্তিতে সদর উপজেলায় মিনা বাজারে অবস্থিত নিউ আল তারিক জুয়েলার্স এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে দেখা যায় ২২ ক্যারেট স্বর্ণের স্থলে ১৯.১ ক্যারেট স্বর্ণ প্রদান করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৪৮ ধারা মোতাবেক ৫০,০০০/-+ ৫০,০০০/-= ১,০০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং একই সাথে অভিযোগকারীকে স্বর্ণের দাম বাবদ ২,৫৫,০০০/- টাকা প্রদানের জন্য অভিযুক্ত প্রতিষ্ঠনকে আদেশ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন সভাপতি , স্বর্ণ দোকান মালিক সমিতি, জেলা চেম্বার অব কমার্স এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।





