চান্দিনা
উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

চান্দিনায় ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা।
চান্দিনায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন -২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভা বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২১ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাসিদুল ইসলাম সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অাবুল ফয়সল।
প্রার্থীদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, মোঃ মজিবুর রহমান, মুহাম্মদ জহিরুল ইসলাম মুন্সী, সাফিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ ফয়সাল ভারী মুকুল।





