হারিস-রউফ Archives - Daily Chandinar Somoy News

হারিস-নাসিমকে এশিয়া কাপে দেখা যাবে আর?
গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ আবার মাঠে গড়ালেও আর মাঠে নামতে পারেননি হারিস রউফ। পেশীতে চোট পাওয়ায় মাঠের বাইরেই কাটাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, এশিয়া কাপের এবারের আসরে দারুণ বল করা এই পেসারকে টুর্নামেন্টের বাকি সময়েও পাকিস্তান আর দলে পাবে কিনা তা নিয়েও আছে সন্দেহ।

শুধু রউফই নয়, ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন আরেক পেসার নাসিম শাহও। ভারতের বিপক্ষে গতকাল অস্বস্তি ছিল তারও। আগামী মাসেই ভারতের মাটিতে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে এই দুই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাবরের দল।

চোটে পড়া এই দুই পেসারের বদলিও ঠিক করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই রউফ ও নাসিমের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে দুই পেসার শাহনেওয়াজ ধানি ও জামান খানকে।

এক বিবৃতিতে পিসিবি এই দুই পেসারের বদলি হিসেবে নতুন পেসার দলে ডাকার বিষয়টি জানায়। সে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাকআপ হিসেবে শাহনেওয়াজ ধানি ও জামান খানকে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে হারিস রউফ ও নাসিম শাহর অস্বস্তির জন্যই তায়ের অন্তর্ভূক্ত করা হচ্ছে। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রুফ ও নাসিম সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছে পিসিবি, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে রউফ ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিন হয়ত মাঠের বাইরে থাকতে হতে পারে এই দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তাদের বিকল্পের জন্য আবেদন করবে।’

রোববার (১০ সেপ্টেম্বর) মাঠে গড়ায় ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি। কিন্তু সেদিন ভারতের ইনিংসের ২৪.১ ওভার পরেই বৃষ্টি নামে। ম্যাচ গড়ায় রিভার্ভ ডেতে। ম্যাচটিতে কোহলি ও রাহুলের জোরা সেঞ্চুরির পাশাপাশি অর্ধশতক হাঁকান রোহিত শর্ম আও শুভমান গিল। তাতে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। কোহলির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২২ রান।

জবাবে ব্যাট করতে নেম এভারতীয় বোলারদের তোপের মুখে মাত্র ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে দুদলের লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে (২২৮ রান) হারের লজ্জায় পড়ে পাকিস্তান। এ ম্যাচে চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামেননি নাসিম শাহ ও হারিস রউফ।

The post হারিস-নাসিমকে এশিয়া কাপে দেখা যাবে আর? appeared first on Daily Chandinar Somoy News.

‘সেরাটা আসছে’ বলে ভারতকে কি হুমকি দিলেন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি কি সময়ের সেরা পেসার?

এমন প্রশ্নে সরাসরি হ্যাঁ বা না বলার সুযোগ নেই। তবে তিনি যে বর্তমানে সেরা পেসারদের একজন, সে বিষয়ে সংশয় থাকার কোনো সুযোগ নেই। আর এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম দেখায় যেভাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বোকা বানিয়েছেন; তাতে আফ্রিদির শ্রেষ্ঠত্ব মানছেন অনেকেই।

ভারতের বিপক্ষে এই পেসার নিয়েছিলেন ৩৫ রানে ৪ উইকেট। এখানেই শেষ নয়, আফ্রিদি বলেছেন এটা কেবল শুরু। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার বলেছেন, তাঁর সেরাটা আসছে। এমন বলে কি ভারতকে হুমকি দিয়ে রাখলেন আফ্রিদি!

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার ফোরের ভারত–পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। আয়োজকেরা যেখানে এই ম্যাচকে ‘বিশেষ’ ভাবছেন, ক্রিকেটাররাও এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখবেন, সেটাই স্বাভাবিক।

আফ্রিদির কাছেও ভারতের বিপক্ষে ম্যাচ আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা, ‘ভারতের সঙ্গে প্রতিটি ম্যাচই বিশেষ, অনেক মানুষের চোখ থাকে এই ম্যাচে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলার আগে থেকে ভক্ত হিসেবে এই ম্যাচটার জন্য অপেক্ষা করতাম। বলতে পারছি না, এটাই (ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে) আমার সেরা স্পেল কি না। এটা মাত্রই শুরু, সেরাটা আসছে।’

আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ—পাকিস্তানের এই তিন পেসার এবারের এশিয়া কাপে খেলা ৩ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। অনেকে তো পাকিস্তানের পেস আক্রমণকে বিশ্বের সেরা পেস আক্রমণই বলছেন। কীভাবে এই সফলতা, এ প্রশ্নে আফ্রিদি বলছেন, ‘নতুন ও পুরোনো বলে আমরা আমাদের ভূমিকা জানি। হারিস আমাদের দ্রুতগতিতে বল করে, গতি দিয়ে প্রভাব ফেলে। নাসিম আর আমি শুরুর দিকে উইকেট নিতে চাই। আমাদের নিজেদের মধ্যে যোগাযোগটা ভালো। এটাই আমাদের সাফল্যের রহস্য।’

আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন পাঁচ বছর। তবে এখনো ভারতের মাটিতে কোনো সংস্করণই খেলেননি। পাকিস্তান দল সর্বশেষ ভারত সফর করেছে ২০১২ সালে। তবে সেই ভারতেই খেলতে হবে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ। সেখানকের অচেনা কন্ডিশন নিজের সেরাটা দেওয়ার পথে কি বাধা হয়ে দাঁড়াবে?

আফ্রিদি অবশ্য সেটি নিয়ে এত ভাবছেন বলে মনে হলো না, ‘আইপিএল খেলা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়, আমাদের পাকিস্তানের কিংবা দুবাইয়ের উইকেটের কিছুটা কাছাকাছি হবে। সম্ভবত স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। আমরাও গুড লেংথে বোলিং করব। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর দল হিসেবে আমাদের দলও ভালো করছে। ভালোই প্রস্তুতি নিয়েছি।’

The post ‘সেরাটা আসছে’ বলে ভারতকে কি হুমকি দিলেন আফ্রিদি appeared first on Daily Chandinar Somoy News.