নিবন্ধন Archives - Daily Chandinar Somoy News

নিবন্ধন ছাড়া কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় চালানো যাবে না
নিবন্ধন ছাড়া কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় চালানো যাবে না

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া বেসরকারি পর্যায়ের কোনো প্রাথমিক বিদ্যালয় চালানো যাবে না। কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল এমনকি বেসরকারি উচ্চ বিদ্যালয় সংযুক্ত যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সবারই নিবন্ধন নিতে হবে। নিবন্ধন শেষে শিক্ষা কার্যক্রম শুরু করতে একাডেমিক স্বীকৃতিও নিতে হবে স্কুলগুলোকে।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদ আহাম্মদ বলেন, ‘এ ব্যাপারে আমরা তিন-চার মাস ধরে কাজ করেছি। আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ভেটিং শেষ হয়েছে। এখন এসআরও নম্বরের জন্য আমরা অপেক্ষা করছি। এটি পেলে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই গেজেট জারি হয়ে যাবে। এতে আমাদের প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট নিয়মনীতির আওতায় আসবে।’

সচিব বলেন, বেসরকারি পর্যায়ে প্রায় ৪০ হাজারের বেশি প্রাথমিক স্কুল রয়েছে। এর ৯০ শতাংশই চলছে নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া। তবে আমাদের ২০১১ সালের যে বিধিমালা ছিল, তাতে নিবন্ধনের জন্য সচিব পর্যন্ত ফাইল আসতে হতো। এখন এটাকে আমরা সহজ করে দিচ্ছি। উপজেলা শিক্ষা অফিসার তদন্ত করে রিপোর্ট দেবে এবং এর ভিত্তিতে বিভাগীয় উপপরিচালক নিবন্ধন দেবেন।

ফরিদ আহাম্মদ আরো বলেন, গতানুগতিক পদ্ধতিতে আর প্রাথমিকে বৃত্তি দেওয়া হবে না। তবে শিক্ষার্থীদের উত্সাহ ভাতা দেওয়া হবে। কোন পদ্ধতিতে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

The post নিবন্ধন ছাড়া কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় চালানো যাবে না appeared first on Daily Chandinar Somoy News.

চালু হলো সরকারি আইপি কলিং অ্যাপ আলাপ
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর আইপি কলিং অ্যাপ আলাপ চালু হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ অ্যাপটি চালু করা হয়। জানা গেছে, বিটিসিএলের এ অ্যাপটিতে রেজিস্ট্রেশন করলে মিলবে নতুন নম্বর এবং কথা বলার খরচও হবে অন্য যে কোনো অ্যাপ থেকে কম।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, প্রথমে যারা অ্যাপটি ইন্সটল করবে তারা ০৯৬৯৬ সিরিজযুক্ত একটি মোবাইল নম্বর পাবেন। নম্বরটির সর্বশেষ ৬ ডিজিট হবে ব্যবহারকারীর বর্তমান নম্বরের শেষ ৬ ডিজিট। অ্যাপে থাকছে মেসেজ পাঠানোর সুবিধাসহ ভিডিও কলিং, কল ফরওয়ার্ডিংসহ নানা সুবিধা। পালস হিসাব করা হবে সেকেন্ডে। আলাপ হবে আন্তর্জাতিক মানের কলিং অ্যাপ। ভিডিও কনফারেন্স থেকে শুরু করে আন্তর্জাতিক মানের অ্যাপের প্রায় সব সুবিধাই মিলতে যাচ্ছে বিটিসিএলের এই অ্যাপটিতে। দেশের বাইরে এখনই আলাপ অ্যাপ ব্যবহার করা না গেলেও দেশের অভ্যন্তরে সব প্রান্তের মানুষেরা অ্যাপটি ব্যবহার করতে পারবে। তবে অ্যাপটির মাধ্যমে সাশ্রয়ী কলরেটে কথা বলা যাবে দেশের বাইরে বলে জানান ড. মো. রফিকুল মতিন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ব এখন সাইবার নিরাপত্তার দিকে বিশেষ লক্ষ্য রাখছে। এর বেতিক্রম ঘটেনি আলাপ অ্যাপেও। এর প্রতিটি কলই এনক্রিপটেড। ফলে তথ্য থাকছে সুরক্ষিত।

বিটিসিএলের এই কর্মকর্তা আরও জানান, আগামী ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে অ্যাপটি।

জানা গেছে, গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর থেকে ‍aalap  লিখে সার্চ দিলে অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই কথা বলা যাবে আলাপ দিয়ে।

The post চালু হলো সরকারি আইপি কলিং অ্যাপ আলাপ appeared first on Daily Chandinar Somoy News.