আওয়ামী লীগ Archives - Daily Chandinar Somoy News

সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার পল্টন থানায় মামলা হয়েছে।ফেসবুক লাইভে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিয়ে অশালীন মন্তব্য করায় গত রোববার (১৮ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়। ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তির করা এ মামলার একমাত্র আসামি নুর। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক  বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি বলেন, “যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না”।

এজাহারে আরও বলা হয়,  উসকানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রুজু করার আবেদন করা হয়েছে।

The post সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা appeared first on Daily Chandinar Somoy News.

সম্মেলন কেন্দ্রে আ’লীগ কর্মী খুন
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল জলিল (৩৫) নামের এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বেতিল সড়কে এ ঘটনা ঘটে।

আবদুল জলিল আজগরা বেড়িবাঁধ এলাকার আবুল হোসেনের ছেলে।

এ সময় পাশেই বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডল। সম্মানিত অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এছাড়া জেলা ও থানা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগণনা চলছিল। এ সময় বাহিরে অপেক্ষমাণদের মধ্যে বিজয়ের খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে সম্মেলন স্থলের অদূরে বেতিল সড়কে দৌলতপুর আঞ্চলিক ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আবদুল জলিল বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়ে আহত করা হয়। এ সময় তাকে স্থানীয়রা ভ্যানযোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খামারগ্রাম ডিগ্রি কলেজ এলাকায় মারা যায়।

এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন পরিচালনা কমিটির সদস্য সচিব আজগর আলী বিএসসি জানান, দীর্ঘ দিন ধরে সাবেক মন্ত্রীর সঙ্গে স্থানীয় এমপি সমর্থকদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে সদিয়া চাঁদপুর ইউনিয়ন সম্মেলনের ফলাফল ঘোষণার আগে সাবেক মন্ত্রীর ছেলে, ভাতিজা ও সমর্থকরা এ হামলা চালায়। এ সময় দলের কর্মী আবদুল জলিল নিহত হন। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

তবে এ বিষয়ে সাবেক মন্ত্রীর ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এর চেয়ে বেশি কিছু জানি না বলে ফোন কেটে দেন তিনি।

The post সম্মেলন কেন্দ্রে আ’লীগ কর্মী খুন appeared first on Daily Chandinar Somoy News.