জাতীয় Archives - Daily Chandinar Somoy News

ইউরোপ নেওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নিল কোটি টাকা
ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ইউরোপ নেওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নিল কোটি টাকা

ইউরোপের দেশে পাঠানোর কথা বলে প্রতারকচক্রের সদস্যরা হাতিয়ে নিয়েছে একই গ্রামের ১৫ জন ব্যক্তির ১ কোটি ২৭ লক্ষ টাকা। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ ভৈরবের ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ  সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রাজধানীর গুলশান ও শাহজাদপুরে থাকা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলসের মালিক, তার স্ত্রী ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করা হয়।অভিযুক্তরা হলেন- ট্রাভেলস মালিক কক্সবাজার জেলার রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের এম.এস আজিজুল হক ও তার স্ত্রী ম্যানেজিং পার্টনার সাফরিন হক ও ম্যানেজার ইউনুস।সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রতারকচক্রের সদস্যদের বিচারের আওতায় এনে পাসপোর্টসহ টাকা ফেরতের দাবি জানান।

ভুক্তভোগী ও অভিযোগকারী শ্রীনগর উত্তরপাড়া এলাকার মো. মামুনুর রহমানের মামা তৌফিকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ‘২০২৩ সালে আগস্ট মাসে আমার ভাগিনা ইতালি প্রবাসী আসরাফুল আলমের বন্ধু সোহাগের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলসের মালিক এম.এস আজিজুল হক ও তার স্ত্রী সাফরিন হকের সঙ্গে পরিচয় হয়। ভুক্তভোগীদের প্রথমে কানাডার জন্য ভুয়া কাজের ভিসা প্রদান করেন। আমার ভাগিনা ছাড়াও শ্রীনগর গ্রামের তাহের মিয়ার ছেলেরুস্তম আলী ও আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. ইব্রাহীম মিয়ার কাছ থেকে ৮০ লাখ টাকা নেয়। তাদের পাসপোর্টে ভারতীয় ভিসা সংযোজন করে। পরে আমার ভাগিনার কাছ থেকে আরও ১০ লাখ টাকা নেন। টাকাগুলো নিয়ে গত বছর ১২ মার্চ ভুক্তভোগীদের মধ্যে ৭ জনকে ভারত ও নেপাল নিয়ে যায়। ভারত থেকে পর্তুগালের ভিসা না লাগিয়ে তাদেরকে কিছুদিন রেখে ওই বছর ২৮ জুন বাংলাদেশে নিয়ে আসেন। এ ছাড়াও শ্রীনগর গ্রামের এলাইচ মিয়ার ছেলে তারেক মিয়া, আব্দুল খালেক মিয়ার ছেলে অন্তর মিয়া, আওয়াল মিয়ার ছেলে মোবারক মিয়া ও কিবরু মিয়ার ছেলে অন্তর মিয়াকে সার্বিয়া নেওয়ার কথা বলে অভিযুক্তরা তাদের কাছ থেকে আরও ৩৮ লাখ টাকা নেন। ভুক্তভোগী সবার কাছ থেকে প্রতারকচক্র কানাডা ও সার্বিয়া নেওয়ার কথা বলে পাসপোর্ট ও ভিসা ফি বাবদ মোট ১ কোটি ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।’তৌফিকুর রহমান লিখিত বক্তব্যে আরও বলেন, ‘দেশে এসে ভুক্তভোগীরা ঢাকার শাহজাদপুর ও গুলশান অফিসে গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আমরা স্বজন ও ভুক্তভোগীরা ব্যর্থ হই। শেষে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীদের পক্ষে আমার ভাগিনা মামুনুর রহমান বাদী হয়ে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি আর- ৩৫৪০/২৪খ্রি.। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

ভুক্তভোগীর স্বজন বুলবুল আহমেদ বলেন, ‘আমরা প্রতারকদের খুঁজে কক্সবাজারের বাড়িতে গেলে আমাদেরকে অপদস্ত করা হয়। আমরা কোনো রকম প্রাণে বেঁচে আসি।’এ সময় ভুক্তভোগী রুস্তম মিয়া বলেন, ‘আমার কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছে। আমিসহ অন্যদেরকে ভারত নিয়ে ৩ মাস রাখে। পরে পর্তুগালের একটি ভুয়া ভিসা ধরিয়ে দেয়। আমাদেরকে দেশে ফিরে আসতে হয়েছে। আমি বর্তমানে সর্বহারা হয়ে আছি। আমার পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি।’

ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, ‘আমিসহ আরো দুইজনে মিলে ৪৫ লক্ষ টাকা দিয়েছি। সবাই এখন পরিবার নিয়ে কষ্টে আছি।

ভুক্তভোগী উসমান মিয়া বলেন, ‘আমি ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে দালালকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছি। দালালচক্রকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

উপস্থিত ভুক্তভোগীরা বলেন, ‘বাংলাদেশ অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে আকুল আবেদন যেন দ্রুততম সময়ের মধ্যে প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এ ছাড়া জমাকৃত পাসপোর্ট ও ভিসা ফি বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।অভিযুক্ত এম. এস আজিজুল হকের স্ত্রী সাফরিন হক মুঠোফোনে বলেন, ‘আমার স্বামী ট্রাভেলস্ এজেন্সি চালায়। বিদেশ পাঠানোর জন্য টাকা নিয়ে থাকতে পারে। মামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীদের বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।’

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর কানাডার ভিসাগুলো যাচাই-বাছাই করতে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করব।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন৷

The post ইউরোপ নেওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নিল কোটি টাকা appeared first on Daily Chandinar Somoy News.

দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু
দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু

||আলিফ মাহমুদ কায়সার||

প্রখ্যাত আলেম ক্বারী ইব্রাহীম(রঃ) এর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা(উজানী)’র দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় বয়ানের মাধ্যমে শুরু হবে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার লক্ষাধিক  ধর্মপ্রান মুসলমান প্রতিবারের ন্যায় এবারও মাহফিলে অংশ গ্রহনের প্রস্তুতি চলছে। বার্ষিক মাহফিল উপলক্ষে প্যান্ডেল ,সামিয়ানাসহ অন্যান্য প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।

উজানী জামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আ: রহমানের পরিচালনায় দেশ বরেন্য আলেমগন মুসলিম উম্মার সমৃদ্বি দ্বীন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ন বয়ান রাখবেন।

উজানীর পীর সাহেব মাওলানা আশেক ইলাহী সাহেব শনিবার  ফযরের নামাজের পর বিশেষ দোয়া ও আখেরী  মুনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করবেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবে ইলাহী হেদায়েতের নিয়তে জিকিরের সাথে  মাহফিলে অংশ গ্রহনের জন্যে ধর্মপ্রান মুসল্লিদের  অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে  উজানী মাদ্রসার বার্ষিক মাহফিলে আসা মুসল্লিগন আশে পাশের গ্রামে মেহমানের আদরে আপ্যায়িত হওয়ার ব্যবস্থা থাকছে। মাহফিলে মুসলিম জাতীয় উম্মা ও দেশের সার্বিক কল্যানে মূল্যবান বয়ান রাখেন বাংলাদেশের খ্যাতনামা আলেমগন।

উল্লেখ্য যে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহীম(র) সৌদি আরবের বিখ্যাত কেরাতে মাদ্রাসা সৌলদিয়ায় কেরাতের উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন ও কুরআন শিক্ষা লাভ করেন। সেখানে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। তিনি ভারতের গাংগুতে ফকিহে মিল্লাত আল্লামা  রশীদ আহমেদ গাংগুলী(র) তত্বাবধানে সেখান থেকে আধ্যাতিকতার উৎকর্ষতা লাভ করেন। পরে ১৯০১ সালে ইসলাম প্রচারের জন্যে কচুয়া উপজেলার উজানীতে এসে জামিয়া ইসলামীয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

The post দুইদিন ব্যাপী কচুুয়ার উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু appeared first on Daily Chandinar Somoy News.

গায়ে ধাক্কা লাগার জেরে চিকিৎসককে মেরে দাঁত ভেঙে দিলেন শিক্ষার্থীরা
ফরিদপুরে মোত্তাকিম (২১) নামে এক নার্সিং শিক্ষার্থীর সঙ্গে শাহীন জোয়ারদার নামের এক চিকিৎসকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এতে মারধরে আহত হন চিকিৎসক। তার দুটি দাঁত ভেঙে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক শাহীন জোয়ারদার ফরিদপুর মেডিক্যাল কলেজের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ফরিদপুর শহরের কমরপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, মারধরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা মোত্তাকিম ফরিদপুরের বেসরকারি জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহীন জোয়ারদার হাসপাতালটির ট্রমা সেন্টার থেকে নিচে নামছিলেন। এ সময় জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম নিচ থেকে ওপরে উঠছিলেন। তখন অসাবধানতাবশত চিকিৎসক শাহীন জোয়ারদারের সঙ্গে ধাক্কা লাগে। তখন উত্তপ্ত হয়ে মুত্তাকিমকে জামার কলার ধরে চড়থাপ্পড় মারেন চিকিৎসক। এরপর বাড়ি ফিরে মুত্তাকিম তার কিছু পরিচিত জনকে নিয়ে চিকিৎসকের কাছে ফের গেলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসক শাহীন জোয়ারদারকে মারধর করেন। এতে তার দুটি দাঁত ভেঙে যায়।

এ বিষয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরুবা জেবা বলেন, শাহীন জোয়ারদার ফরিদপুরের একজন স্বনামধন্য অর্থোপেডিকস। তাকে যে প্রকাশ্যে মারধর করা হয়েছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেবো। এ ছাড়া বিষয়টি ফরিদপুরের ডিসি, এসপিসহ স্বাস্থ্য বিভাগকে লিখিত আকারে জানাবো। এ ঘটনার পর থেকে আমাদের চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

কোতোয়ালি থানার এসআই মোরশেদ বলেন, এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The post গায়ে ধাক্কা লাগার জেরে চিকিৎসককে মেরে দাঁত ভেঙে দিলেন শিক্ষার্থীরা appeared first on Daily Chandinar Somoy News.

চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি মাজার, দরবার ও দরগাহ শরীফে হা-ম-লার নিন্দা জানিয়ে এবং ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী’র বিরুদ্ধে মা-ম-লাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জন্য কুমিল্লার চান্দিনায় মানববন্ধন ও  সমাবেশ হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা কমিটির উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চান্দিনা বাস স্টেশনে শনিবার (২১ ডিসেম্বর) সকালে ওই কর্মসূচি করে সংগঠনের নেতৃবৃন্দ ও সুন্নী জনতা। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে এসব ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

সংগঠনের সভাপতি মাওলানা কাজী মফিজুল ইসলাম সুন্নী আল কাদেরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা কাজী ছিদ্দিকুর রহমান নাজিরীর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন -পীর মাওলানা এম, এ, মবিন আনোয়ারী সুন্নী আল কাদেরী, মো: ফজলুর রহমান বকশী, সংগঠনের সহসভাপতি মুফতী বদিউল আলম সুন্নী আল কাদেরী, জয়েন্ট সেক্রেটারি  মো: ফজলুল  সাত্তার,মো: মনির হোসেন কাদেরী, মো: জাবের হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মোজাহিদী, মাওলানা সালাহ উদ্দিন সুন্নী আল কাদেরী, অর্থ সম্পাদক- তাজুল ইসলাম কাদেরী, প্রচার সম্পাদক  মাওলানা আহমাদ রেজা সোহাগ, মাওলানা মো: শামীম হোসেন কাদেরী, সহ সাংস্কৃতিক সম্পাদক  মাওলানা বেলাল হোসেন আত্তারী, দপ্তর সম্পাদক মো: সালাহ উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির নাজিরী, সহ সমাজ কল্যান সম্পাদক  মাওলানা কাজী আবদুর রশিদ,

মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  মাওলানা হাফেজ মাহফুজুর রহমান রেজভী, মাওলানা হাফেজ  আমিনুল ইসলাম কাদেরী, হাফেজ মাওলানা মোজাম্মেল হক  কাদেরী,হাফেজ মাওলানা বিল্লাল হোসেন কাদেরী, মাওলানা আবু হানিফ কাদেরী,মাওলানা আবদুল হাকিম নাজিরী, মাওলানা সাদ্দাম হোসেন রেজভী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মুখলেসুর রহমান মিয়াজি, মাওলানা আবদুল কাদের, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আহসান উল্লাহ,মাওলানা শাহ আলম,  মাওলানা  আলা উদ্দিন,  মাওলানা আনোয়ার উল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা ফয়সাল  হোসেন,মো: নুরুল ইসলাম,আবদুল বারেক, প্রভাষক মো: জামাল হোসেন, কাজী মনির হোসেন, শরিফুল ইসলাম, মো: বিল্লাল হোসেন, মো: ইউনুস,  বক্তারা বলেন, এদেশে আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ ইসলাম প্রচার প্রসার করে আমাদেরকে দ্বীনের পথ বাতলিয়ে দিয়েছেন, তারা দুনিয়াবী আরাম আয়েশ ত্যাগ করে,আমাদেরকে সাচ্চা মুমিন মুসলিম হিসেবে গড়ে তুলতে দিনরাত দ্বীনি খেদমতে জীবন অতিবাহিত করেছেন, আজ কিছু বিপথগামী লোক তাদেরই মাজার, সুন্নী দরবার ও দরগাহ শরীফে হামলা করছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এই অপরাধী মহল এর মাধ্যমে  ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে  দেশে অশান্তি বিশৃঙ্খলা করার গভীর ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে দায়ীদেরকে আইনের আওতায় আনতে এবং আহলে সুন্নাতের বলিষ্ঠ কন্ঠস্বর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা, দ্রুত প্রত্যাহারে  অন্তরবর্তীকালীন সরকারের নিকট জোরদাবী জানাচ্ছি।

The post চান্দিনায় মাজার, দরগায় হা-ম-লা ও গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধের মা-ম-লা প্রত্যাহার দাবিতে মানববন্ধন appeared first on Daily Chandinar Somoy News.

বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে -কৃষক দল নেতা কাজী সাখাওয়াত
বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে

-কৃষক দল নেতা কাজী সাখাওয়াত

।। চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয়তাবাদী কৃষক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলেছেন,বিএনপিকে ক্ষমতায় আসতে অবশ্যই শৃঙ্খলায় আসতে হবে। চাঁদাবাজী মাস্তানি ঘুষ দুর্নীতি মদের ব্যবসা থেকে দূরে থাকতে হবে। ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনার দোল্লাই নোয়াবপুর বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের জন্য দোয়া কামনায় কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আওয়ামী লীগ সরকার আমাদের কন্ঠ স্তব্ধ করে অমানুষিক নির্যাতন গুম হত্যাসহ আইনের শাসন লুণ্ঠন করে দেশ পরিচালনা করেছে।তারই পরিণতিতে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে।বিএনপির উচিত তা থেকে শিক্ষা নেওয়া। চাঁদাবাজি অব্যাহত থাকলে মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিবে।ভোট দিবে না।তিনি বলেন,দলকে সুসংগঠিত করতে তারেক রহমান চাঁদাবাজী ও মাস্তানদের শক্ত হাতে দমনের ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি গোপনেও চাঁদাবাজী করে পার পাবেন না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর এ মহাসচিব আরও বলেন, গত ১৭ বছর দেশ এক অদৃশ্য থাবায় নিমজ্জিত ছিল। সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ভোটাধিকার ফিরিয়ে আনতে অন্তর্র্ভতীকালীন সরকারের আবির্ভাব হয়েছে।ভোটাধিকার ফিরে পেলে বিএনপি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে।

তিনি আরও বলেন, পৈত্রিক অংশীদারিত্বের কারণে অনেকেই মনে করেন নমিনেশন পাবেন।কিন্তু মক্কা বহুদূর!যারা দলের জন্য নিবেদিত, তৃণমূলে কাজ করে পরীক্ষিত। কেন্দ্র তাদের ব্যাপারে সব ডাটা সংগ্রহ করে নমিনেশন দিবে। কেউ দিবা স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন হবে না।

সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির,কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম,চান্দিনা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি কাইয়ুম খাঁন,পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

The post বিএনপি ক্ষমতায় আসতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে -কৃষক দল নেতা কাজী সাখাওয়াত appeared first on Daily Chandinar Somoy News.

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর (৪০)। তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূর কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূর কে হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন। গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

The post গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার appeared first on Daily Chandinar Somoy News.

এস এর চান্দিনা প্রতিনিধি হিসেবে আলিফ মাহমুদ কায়সার নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান ওমর ফারুক
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর চান্দিনা উপজেলা প্রতিনিধি হিসেবে আলিফ মাহমুদ কায়সার নিয়োগ পাওয়ায়

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে ওমর ফারুক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এক বার্তায় ওমর ফারুক বলেন সাংবাদিক আলিফ মাহমুদ কায়সার সময়ের সাহসী সন্তান তিনি সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন তিনি অত্যান্ত নম্র ভদ্র বিনয়ী চান্দিনাবাসীর কাছে জনপ্রিয় সাংবাদিক আলিফ মাহমুদ কায়সার একজন সৎ নিষ্ঠাবান ভালো মনের অধিকারী,

ওমর ফারুক আশা প্রকাশ করেন আলিফ মাহমুদ কায়সার সামনে দিনগুলোতে দেশ ও জনগণের পক্ষ সংবাদ পরিবেশন করবেন,সামনের দিনগুলোতে তার সাফল্য কামনা করেন এবং সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন,

The post এস এর চান্দিনা প্রতিনিধি হিসেবে আলিফ মাহমুদ কায়সার নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান ওমর ফারুক appeared first on Daily Chandinar Somoy News.

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওমর ফারুক।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওমর ফারুক।

নিউজ ডেক্স

চান্দিনার সময়

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঁধভাঙা আনন্দের দিন। বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জনের দিনটি আজ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন পূরণের দিন। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের জাল ভেদ করে ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল,এই মহান বিজয় দিবসে দেশ বিদেশের সকল কে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক চান্দিনার সময় এর পক্ষ থেকে ওমর ফারুক রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের দীর্ঘায়ু কামনা করেন।

The post ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওমর ফারুক। appeared first on Daily Chandinar Somoy News.

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে ইসলাহী মাহফিল ১৩ ডিসেম্বর
মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওই দিন বিকাল ৩টা হতে রাজধানীর উত্তর মুগদা, ঝিলপাড় (যমযম টাওয়ার গলি) মাদরাসা (৪র্থ ক্যাম্পাস) মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করবেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা, আওলাদে রাসূল সা. সায়্যিদ আসজাদ মাদানী (দেওবন্দ, ভারত)।

এছাড়া বিশেষ মেহমান হিসাবে মাহফিলে বয়ান রাখবেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া (মুহতামিম, জামিয়া হুসাইনিয়া আরজাবাদ, মিরপুর, ঢাকা), মুফতি বশির উল্লাহ (সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (মুহতামিম, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ), মুফতি মামুনুর রশিদ কাসেমী (প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া দাওয়াতুল কুরআন, ভূইগড়)।

সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা তাফাজ্জল হোসাইন (সভাপতি, মুগদা থানা ইমাম-উলামা পরিষদ)

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ (চেয়ারম্যান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার)।

এদিকে মাহফিল সফলে দোয়ার আবেদন করেছেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মাদ মোশাররফ হোসাইন মাহমুদ।

The post মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার উদ্যোগে ইসলাহী মাহফিল ১৩ ডিসেম্বর appeared first on Daily Chandinar Somoy News.

ভৈরবের আশরাফুল আলমের ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে কানাডায় প্রতারক এম এস আজিজ।
ভৈরবের আশরাফুল আলমের ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে কানাডায় প্রতারক এম এস আজিজ।

নিউজ ডেক্সঃ

ইতালি প্রবাসী ভৈরবের আশরাফুল আলমের কাছ থেকে ১ কোটি ২৮ লক্ষ টাকা নিয়ে কানাডায় চলে গেছেন প্রতারক এম,এস,আজিজ,এক বার্তায় আমাদের নিউজ প্রতিনিধি কে বলেন, ঢাকার শাহজাদপুর,গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টার নামে প্রতিষ্ঠানের কর্ণধার প্রতারক এম এস আজিজুল হক পর্তুগাল ৭ টি,সার্বিয়া ৪ টি আলবেনিয়া ৬ টি ভিসা fake সহ সার্বিয়ায় আরও ২২ পাসপোর্ট কাজ করে দেওয়ার কথা বলে ১ কোটি ২৮ লক্ষ টাকা নিয়ে কানাডায় পাড়ি দিয়াছেন,প্রতারকের বাড়ি দক্ষিণ ঘুনিয়া পালং,রাবেতা হাসপিটাল,রামু,কক্সবাজার, তা স্ত্রী সাফরিন হক কে দিয়ে বাংলাদেশে ইউরোপে পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণায় সাহায্য করে আসছে,আশরাফুল আলম বলেন, এই পর্যন্ত আমি তাকে ১ কোটি ২৮ লাখ টাকা দিয়াছি তার মানি রিসিট সহ সকল প্রমান আছে,তার প্রতারণার শিকার আরও অসংখ্য মানুষ, আশরাফুল আলম বলেন,আমি আজ দিশাহারা আমার আত্মীয় স্বজনরা আমাকে বিশ্বাস করে পাসপোর্ট  টাকা দিয়াছি ইউরোপে যাওয়ার, বাংলাদেশ সরকারের শীর্ষ স্থানীয় মহোদয়র কাছে আকুল আবেদন দ্রুততম সময়ের মধ্যে এই প্রতারক এম এস আজিজুল হক ও তার সহযোগী স্ত্রী সাফরিন হক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করে ভুক্তভোগীদের ২২ টি পাসপোর্ট সহ ভিসা ফেইক এর বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার বিনীতভাবে অনুরোধ করেন,

ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলার সকল কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়,

চোখ রাখুন বিস্তারিত আসছে

The post ভৈরবের আশরাফুল আলমের ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে কানাডায় প্রতারক এম এস আজিজ। appeared first on Daily Chandinar Somoy News.