
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার :-
চান্দিনা মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা মুলক সভা
২৪ জুলাই বুধবার ছেলেধরা ও পদ্মাসেতু বিষয়ক গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান ধরনের অপপ্রচার রোধে কুমিল্লার চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে এই সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনার সৃষ্টির লক্ষ্যে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( উত্তর) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মো আবুল ফয়সল, থানার এস.আই মো. জাহাঙ্গীর আলম খান, থানার এস. আই মো. সেকান্দার মোল্লা।





