চান্দিনা

চান্দিনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

চান্দিনায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম শতবার্ষিকী( মুজিব বর্ষ) – ২০২০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা ১৮ জুলাই বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।

 

সভায় বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক ময়েদুজ্জামান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker